নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উইশ ফাউন্ডেশন মঙ্গলবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় বোয়ালখালী প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উইশ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক মনজুর মোরশেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, ডাঃ প্রভাষ চক্রবর্তী, ইয়াছিন চৌধুরী, এস.এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, দক্ষিনজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোঃ আবদুস ছাত্তার,মোঃ সোহেল রানা, নির্বাহী সদস্য নুরুজ্জামান কুয়াশা, জাহেদুল ইসলাম, যুবলীগনেতা মোক্তার আহমদ মিন্টু, শাহ আলম বাবলু, খোরশেদ আলম, সৈয়দ আরমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে।

সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা। আমরা সরকারি সহায়তার পাশাপাশি সংগঠনের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে থাকতে চাই।

এ সময় তিনি সমাজের ধনী ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।