বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা স্মৃতিচারণ করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব পেয়েছি।
শুক্রবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ, বোয়ালখালী শাখার উদ্যোগে গোমদন্ডী তাজেদিয়া জয়তুননেসা মাদ্রাসার হলরুমে এ শোক দিবস পালন করা হয়।
এদেশকে তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সবকিছুই তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আবারও দেশকে তারা পাকিস্তান বানাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছেন তা এখন বাস্তবায়নের পথে। তার সুযোগ্য তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে জাতির জনকের সেই স্বপ্নকে পূরণে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছেন এদেশ।
সংগঠনের সভাপতি রিদুয়ানুল করিম এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মনছুর আলম পাপ্পী, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, শ্রমিকলীগের সহ-সভাপতি নাছের আলী প্রমূখ।এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া মাহফিল ও তবরুক বিতরন করা হয়।








