নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে সংস্কার নেই, চলাচলে ভোগান্তি এলাকাবাসী

বোয়ালখালী প্রতিনিধি: দীর্ঘদিন সংস্কার না করায় বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর নাথ পাড়ার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এ বেহাল দশা সড়কটি দিয়ে এলাকার প্রায় ২৫ টি বসত বাড়ির মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে। সড়কটির এই দুরঅবস্থা বিরাজ করলেও এলাকার মানুষের জনদূর্ভোগ লাঘবে প্রচেষ্টা নেই সংশ্লিষ্টদের।
সরেজমিনে দেখা যায়, সড়ক হতে ৩০০ ফুট সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসির। সড়কের কোন অস্তিত্ব নেই বললে চলে। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে এলাকাবাসি।
স্থানীয়রা বলেনন, আমাদের বিকল্প কোন সড়ক না থাকায় বাজার ও স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে হেঁটে চলাও দায়।
স্থানীয় সুমন নাথ বলেন, সকড়টি চলাচলের উপযোগী করে তুলি এলাকাবাসির নিজ উদ্যোগে, সরকারী কোন সহায়তা পায়নি বর্তমানের সড়কটির অবস্থা খুবই নাজুক এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবহতি করেও কোন প্রতিকার পায়নি। বর্ষা মৌসমে হাটু পরিমাণ পানি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বাডীর চলাচলের পথ সংস্কারের আবেদন
স্থানীয় বাসিন্দা ওমান প্রবাসী সন্তোষ দেবনাথ বলেন, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। বাড়ী হতে সরকারি রাস্তা পর্যন্ত ৩০০ মিটার চলাচল পথ দীর্ঘ বৃটিশ আমল থেকে ব্যবহার হয়ে আসছে। কিন্তু ইদানিং একটি মহল আমাদের সবাইকে চলাচলে বাধা সৃষ্টির চেষ্টায় লিপ্ত।দীর্ঘদিন পথ সংষ্কারের জন্য মাটি দিতেও দেয়া হচ্ছে না। ১৯৮৩/৮৩ সালের দিকে তৎকলীন ইউপি সিদ্দিক মেম্বার এর সহযোগিতায় এ পথ সংস্কার হয়েছিল। এ যাবৎ কাল কতো সম্মানিত ভদ্রলোকের আনাগোনা, ইউনিয়ন,উপজেলা,জাতীয় পর্যায়ে হয়েছে। দুঃখের বিষয় কোন ভদ্রলোকের তা দৃষ্টি গোচর হয়নি। নীরহ লোকেরা কি কষ্ট করে চলাচল করছে। একটু বৃষ্টিতে হাটু থেকে কোমর পর্যন্ত কাপড় উঠিয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে এ জোঁক, বিষাক্ত প্রানীর অভয়ারন্য হয়ে যায়। ছোট্ট বাচ্চারা স্কুল, কলেজে যাতায়াত করতে পারে না। মা, বোনদের একই অবস্থা। এ সভ্য সমাজে কাপড় তুলে রাস্তায় চলাচল লজ্জাজনক। তাই সংশ্লিষ্ট কতৃর্পক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন, রাস্তার অবস্থা আগে অনেক খারাপ ছিল, আমি নিজে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলি। পরবর্তীতে কাজ করতে গেলে সমস্যার কারনে কাজ করা হয়নি,তবে মেইন সড়ক হতে মাটি ভরাট করে সড়ক সংস্কার করতে হবে, রাস্তাটির বিভিন্ন সমস্যার কারনে সংস্কার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে আমরা খোঁজ নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।