নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মসূচি বিষয়ক অবহিত করণ সভায় বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম বলেছেন- সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের সকল সেবা সমূহ ইতোমধ্যেই সংশ্লিষ্ট অনলাইনের মাধ্যমে পাবার সুযোগ করা হয়েছে।

সেবা গ্রহীতা যে কেউ এ সুযোগ অনায়াসে গ্রহণ করতে পারবে। এটিও বর্তমান সরকারের আরেকটি উল্লেখযোগ্য সাফল্য।

বোয়ালখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৫ নভেম্বর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে মূখ্য আলোচক ছিলেন- সমাজ সেবা অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম, বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসীম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি মেম্বারদের পক্ষে মন্দিরা দে, বিআরডিবির’ র প্রতিনিধি পারভীন আক্তার, সুফল গ্রহীতাদের পক্ষে মোহাম্মদ নুরুচ্ছফা, মোহাম্মদ জাবেদ প্রমুখ।