Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে সমাজসেবা দপ্তরের মানবিক সহায়তা পেল রোগীরা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার
হোসেন বলেছেন- বর্তমান সরকার বিগত যে কোনো সময়ের চেয়ে সমাজ সেবায় অধিক গুরুত্ব দিচ্ছে। সমাজের আর্থিকভাবে অস্বচ্ছল অসহায়দের যতটুকু সম্ভব আর্থিক অনুদান দিয়ে যাচ্ছে , যা দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সহায়ক হচ্ছে।
তিনি (৮ জুন) সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে উপজেলার ক্যান্সার সহ জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার
চেক বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি- দৈনিক আজাদী প্রতিনিধি মনজুর আলম মাস্টার, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,পৌর প্যানেল মেয়র জোবাইদা বেগম, শিক্ষক মোহাম্মদ মোস্তফা ও সমাজ সেবক মোজাহেরুল ইসলাম প্রমূখ পরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত বেশ কয়েকজন রোগী মাঝে ৫০ হাজার করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা অফিসার আরো বলেন আমাদের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি
এ কর্মসূচির আওতায় শুধু এ আর্থিক বছরে এ পর্যন্ত ৩৫ জন জটিল রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে সমাজ সেবা অফিস।