নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে সরকারী রাস্তা দখলের অভিযোগ

best news in chittagong

বোয়ালখালীতে সরকারীভাবে রাস্তা প্রশস্থের খবর পেয়ে তড়িঘড়ি করে বাউন্ডারী দিয়ে দখলে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসি স্মারকলিপি দিয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার গুরুত্বপূর্ণ ও উপজেলার নিজস্ব মালিকানা সড়ক ফুলতল কানুগোপাড়া আর এন্ড এইচ অলি বেকারি লালার হাট জি,ভি সড়ক সি এইচ ০০-১০০০+২০০ মিটার স্থানে বাউন্ডারী ওয়াল দ্বারা উপজেলার নিজস্ব সড়ক দখল করা হচ্ছে।সম্প্রতি সড়কটি টেন্ডার প্রক্রিয়াধীন। আগামী ০৭/১০/১৯ সড়কটির টেন্ডার প্রক্রিয়া শেষ হবে। দখলধীন সড়কটি উদ্ধার করতে এলাকাবাসি অাবেদন জানায়েছেন।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন পর কানুনগোপাড়া সড়কের জনগুরুত্বপূর্ণ অলিবেকারী -লালারহাট অংশটি সংস্কার ও প্রস্থকরণের উদ্যোগ নিয়েছে এল জি ইডি কর্তৃপক্ষ। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ টাকা। যা আগামী ৭ অক্টোবর টেন্ডার হওয়ার কথা রয়েছে। এ খবর জানতে পেরে এলাকার প্রভাবশালী মহিউদ্দিন চৌধুরী গংরা তরিগরি করে ২৪ ফুট রাস্তার মধ্যে প্রায় ৬ ফুট রাস্তা দখল করে বাউন্ডারী ওয়াল দিয়ে দখল শুরু করেছে বলে অভিযোগে উল্লেখ করে এলাকাবাসি।