বোয়ালখালী প্রতিনিধিঃ এলজিএসজি’র উন্নয়ন কাজের অগ্রতির স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউপি সদস্য হিমেল চৌধুরী বাবু পদক পেয়েছেন।
বুধবার (২৩শে সেপ্টেম্বর) সকালে শাকপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ক্রেস্ট তুলে দেন চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।
এলজিএসজিতে সর্বোচ্চ অবদানের স্বীকৃতি স্বরূপ।
সারা দেশের ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদের ৪০৯৮৬ জন সাধারণ সদস্যের বিভিন্ন সূচকে দক্ষতা ও সাফল্য পর্যালোচনা করে ১০০ জনকে সেরা ইউপি সদস্য এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়।
এলজিএসজি’র কাজের উন্নয়ন অগ্রগতি অনুসন্ধান করে শাকপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে রোল মডেল আখ্যায়িত করে সম্প্রতি প্রতিবেদন জমা দেন সংগঠনটির সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে ইউপি সদস্য হিমেল চৌধুরী বাবুকে সম্মাননা পদকে ভূষিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা নিমর্ল চন্দ্র দাশ,যুগ্ন সম্পাদক ইয়াছিন চৌধুরী, ইউ,পি সদস্য আজগর হোসেন, বিধু ভূষন দাশ, অরুন কান্তি চৌধুরী, মোঃ সেলিম, ভালবাসা দাশ,আছিয়া বেগম, লিটন চৌধুরী,নুর আলী হায়দার,মোঃ আনিচ প্রমূখ।

