নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে স্বাস্থ্যবিধি মেনে হবে পূজা,থাকছে না বাড়তি আয়োজন

বোয়ালখালী প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহামারী করোনার কারণেএবারের পূজা পালন কেবল মাত্রই ধর্মীয় রীতি অনুসরণ করতে হবে। সেই সাথে জনস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সরকারের নির্দেশনা মানতে হবে।
প্রতিটি পুজা মন্দিরে সিসি টিভি স্থাপন ব্যবস্থা করতে হবে, মন্দির কর্তৃপক্ষ থেকে সেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা দায়িত্ব গ্রহন করতে হবে বলেন অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল তারিক রহমান।
তিনি রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবকদের কোটি, আর্মভ্যান্ড অথবা টুপির ব্যবস্থা করতে হবে। মন্দিরে প্রবেশকালে স্বাস্থ্য বিধি মেনে মার্ক হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা রাখতে হবে। মন্দির এলাকায় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখতে হবে, অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে, পুলিশ, জরুরী সেবা, ফায়ার সার্ভিস সমূহের নাম্বার গুলো প্রকাশ্য স্থানে প্রদর্শন করে রাখতে হবে। প্রবেশ গেইটে নো-মাস্ক, নো-এন্ট্রি, ব্যানার সহ প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, মন্দিরে কোন প্রকার সম্মিলিত আড়তি দেওয়া যাবেনা, কোন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান করা যাবেনা ও শোভাযাত্রা করা যাবেনা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম বাবুল, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা যুবলীগ সভাপতি হাজি আবদুল মান্নান রানা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি হাজি নাছের আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, হামিদুর হক মান্নান, কাজল দে, শফিউল আজম শেফু, আবদুল মান্নান মোনাফ, এসএম জসিম উদ্দিন, শামসুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম বোরহান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষ, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি(ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, অর্থ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাস চক্রবত্তী, সদস্য ইয়াছিন চৌধুরী, এস এম নাঈম উদ্দিন ।
এতে উপজেলার সার্বজনীন ও ব্যক্তিগত পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।