নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে হতদরিদ্র পাশে দাঁড়ালেন ছাত্রলীগ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে করোনায় বিপর্যস্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদেক হোসেন ও আইন বিষয়ক সম্পাদক এ,এইচ,এম,মুজিবুল হক রশ্নি নিজ উদ্যোগে শাকপুরা ইউনিয়ন ছাত্রলীগের তত্ত্ববায়নে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নে ঘুরে ঘুরে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী হাজী মোঃ নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি লব চক্রবর্তী, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ নেজাম উদ্দিন,সুস্ময় চক্রবর্তী, চয়ন বড়ুয়া, সাজু দাশ,রানা চৌধুরী, বিজয় বৈদ্য,শাকপুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শান্ত চৌধুরী,আরেফিন আইয়ুব,বাপ্পু দাশ, সমর শর্মা,রিংকন বড়ুয়া,সত্যজিৎ বিশ্বাস,জাহিদ হোসেন প্রমূখ।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদেক হোসেন বলেন, সারা বিশ্বের মতো আজ আমাদের বাংলাদেশ করোনায় খাদ্য সংকট চলছে। এ সংকট দূর করতে হলে আমাদের সকলকে একই সাথে কাজ করতে হবে। বর্তমানে খেটে খাওয়া হতদরিদ্র মানুষেরা দু’মুঠো দুবেলা অন্নের জন্য খুব কষ্ট করছেন। আজকে ছাত্রলীগ যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এটি হয়তো প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এ,এইচ,এম,মুজিবুল হক রশ্নি বলেন, আমি বোয়ালখালীর সকল বিত্তবান, অর্থশালী ও সচ্ছ্বল মানুষদের প্রতি আহবান করছি। আপনারা যে যার অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। এদের মধ্যে অনেকে আছেন চক্ষু লজ্জায় আপনার কাছে হাত পাততে পাচ্ছেন না। জননেতা আলহাজ্ব মোছলেম উদ্দিন এমপি,র নেতৃত্বে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।