Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে হাজি মোঃ জানে আলম উচ্চ বিদ্যালয়ের শতভাগ পাস

বোয়ালখালী প্রতিনিধি: শিক্ষার্থীদের প্রত্যাশিত ভালো ফলের খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে, চিৎকার করে, মেতে ওঠে আনন্দ উল্লাসে। তবে এবার নেই তার কিছুই।

করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ফল প্রকাশের দিন বিদ্যালয়ে আসতে পারেননি শিক্ষার্থীরা। ফলে দেখা মেলেনি শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাসেরও। করোনা পরিস্থিতির অন্যান্য দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ছিল বন্ধ। তাই বিদ্যালয়ে আসার পরিবর্তে বাসাতেই পরিবারের সঙ্গে আনন্দ-উল্লাস আর দু:খ ভাগাভাগি করে সময় পার করছেন শিক্ষার্থীরা।
রোববার (৩১ মে) এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় একজন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়।
ব্যবসায় শিক্ষা ৩৮ জন,বিজ্ঞান ১০ জন,মানবিক ১০ জন, জিপিএ ৫ ১ জন ( বিজ্ঞান শাখা)
শিক্ষার্থীরা এ বছরই সবচেয়ে ভালো ফলাফল করেছে বলে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ জানায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কান্তি চৌধুরী বলেন, আমরা শিক্ষকবৃন্দ যত্নের সাথে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেছি। তাদের লেখাপড়ার প্রতি অভিভাবকরাও খুব সচেতন ছিলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ জানে আলম ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে শিক্ষিকরা অক্লান্ত পরিশ্রম করছেন। এর ফল পাওয়া গেছে জেএসসি ও এসএসসি পরীক্ষায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সহায়তায় শিক্ষার্থীদের উন্নত পাঠদানে শিক্ষকরা সবসময় সচেতন। শিক্ষার্থীদের স্কুুলে উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আমরা সজাগ থাকি।
ভবিষ্যতে শিক্ষার মান বাড়িয়ে আরও ভালো ফলাফলের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।