নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে হাতির আক্রমনে নিহতের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে হাতির আক্রমণে নিহত আবদুল আলম(৬০) এর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।

বুধবার (২০ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিহত আবদুল আলমের স্ত্রী ছেমন আরা বেগম এর কাছে ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

চট্টগ্রাম দক্ষিণ বিভাগের পটিয়া রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম জানান, বিভাগীয় বন কর্মকর্তা মোজ্জাম্মেল হক শাহ এর আন্তরিক প্রচেষ্ঠায় দ্রুততম সময়ে এ ক্ষতিপূরণের অর্থ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আহলা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, আফজাল হোসেন, আজম খান প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর ভোরে জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় হাতির পায়ে পিষ্ঠ হয়ে নিহত হন মধ্যম কড়লডেঙ্গার হাকিম মিয়ার ছেলে আবদুল আলম।