বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ১১০ পিচ ইয়াবাসহ সুমন নাথ (৩৪), মোঃ ফারুক (৩২),মোঃ নুরুল আবছার (২৯), মোঃ আবুল কালাম (২৫) ও সঞ্জয় শীল (২৬) নামের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শাকপুরা চাঁদের দিঘীর পাড় সোনা মিয়ার খামার ঘর এলাকা হতে আটক করা হয়।
আটকৃতরা হলেন, সুমন নাথ (৩৪),পশ্চিম শাকপুরা পেশকার বাড়ির খোকন নাথের ছেলে, মোঃ ফারুক (৩২), মৃত ইদ্রিছ মিয়ার ছেলে, মোঃ নুরুল আবছার (২৯), বহদ্দারহাট, হাদু মাঝি পাড়ার মোঃ ইয়াকুবের ছেলে,মোঃ আবুল কালাম (২৫) নোয়াখালী জেলার চরজব্বর থানার লংগুল্লিরচর এলাকার মহিউদ্দিনের বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে ও সঞ্জয় শীল (২৬) পশ্চিম শাকপুরা ২নং ওয়ার্ডের মৃত নারায়ন শীলের ছেলে অভিযান পরিচালনাকারী থানার এসআই সুমন কান্তি দে বলেন, সংগীয় ফোর্স সহ মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের চাঁদের দিঘীর পাড় সোনা মিয়ার খামার ঘরের সামনে হতে তারেদকে আটক করতে সক্ষম হই। এসময় তাদের হেফাজতে ১১০ পিচ ইয়াবা উদ্ধার করি।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃতদের হেফাজতে ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে যা আনুমানিক ১১ গ্রাম ওজন। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।








