Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে ১ হাজার পরিবারকে ত্রাণ ও নগদ অর্থ দিলেন -রেজাউল করিম বাবুল

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল এর ব্যক্তিগত উদ্যোগে ৩য় দফায় ১হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

রবিবার (১০ মে) পৌরভার এলাকার বহদ্দার পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে মাঠ থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,পৌরসভা আওয়ামীলীগনেতা নুরুল আমিন,মোঃ রফিক,আজিজুল হক,যুবলীগনেতা মোকতেয়ার হোসেন মিন্টু, মোঃ নাছের,আবু তৈয়ব,আলতাব হোসেন, ফিরোজ উদ্দিন মিন্টু,শাহ আলম বাবলু,ফারুক,জুয়েল,এমরানুল করিম রাফি। ছাত্রলীগনেতা, শাহেদ, মান্না, সোহেল প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল বলেন,করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোটাই এখন মহাচ্যালেঞ্জ। আর একমাত্র উপায় হচ্ছে বাড়ীতে থাকা। এক্ষেত্রে সাময়িক যে অসুবিধা হচ্ছে তার জন্য জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন। এ জন্য জনগনকে ধৈর্যের পাশাপাশি সচেতন হবে।

এবং ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে যতদিন এ ভাইরাস থাকবে উপজেলার কোন অসহায় দুস্থ ও কর্মহীন পরিবার যেন না খেয়ে থাকতে হয় সেজন্য পদক্ষেপ গ্রহন করেছি। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা শত অভাব থাকলে ও কাউকে বুঝতে দিবে না বা কোনো লোককে বলবে না। সুতরাং আমাদের প্রয়োজন সেই সমস্ত পরিবারের খোঁজ করে গোপনে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া।