বোয়ালখালীতে সহকারি কমিশনার (ভূমি)র তৎপরতায় সরকারি ২৪শতক, প্রায় ৫০ লাখ টাকার জমি রক্ষা হলো।
দখলের চেষ্টাকারী নাজিম উদ্দিন (৪০) খিতাবচর এলাকার সিদ্দিক আহমদ এর ছেলে।
বৃহস্পতিবার ( ৫ মার্চ) সারোয়াতলী ইউনিয়নের খিতাবচর গ্রামে সহকারি কমিশনার (ভূমি) এ অভিযান পরিচালনা করেন।
খিতাবচর মৌজায় সরকারি ২৪শতক, প্রায় ৫০ লক্ষ টাকার জমি দখলের চেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হয়ে সরকারি জমি চিহ্নিত করে সীমানা নির্ধারন করে দখলের হাত রক্ষা করেন।
সহকারি কমিশনার (ভুমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি জায়গা দখলের খবর পেয়ে তাৎক্ষনিক ছুটে গিয়ে দখলমুক্ত করে সীমানা নির্ধারন করি।
দখলের চেষ্টাকারী নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।








