Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে ৩৫০জন কৃষক পেলেন আউশ প্রনোদনা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে খরিপ-১(২০২০-২১ অর্থবছরে) মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই কৃষি মালামাল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেন, দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি এস এম বোরহান প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ জানান, উপজেলার মোট ৩৫০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করা হয়েছে। একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। তিনি আরো বলেন, আউশ চাষে কৃষকদের উৎসাহিতকরণ, চাষের এলাকা ও ফলন বৃদ্ধি, পতিত জমি আবাদের আওতায় আনতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।