বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৪০ লিটার চোলাই মদসহ মো.জুয়েল (২৫) নামের এক মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জ্যৈষ্টপুরা গুচ্ছ গ্রামের একটি পুকুর পাড়ে অভিযান চালায় জুয়েলকে আটক করে ও তার কাছ থেকে ৪০লিটার মদ উদ্ধার করাহয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত জুয়েল পটিয়া উপজেলার রতনপুর মৌলভীবাজার এলাকার আবদুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় জুয়েলকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।








