বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ জনি দাশ (২১) ও রানা সর্দ্দার (২০) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ মে) এসআই (নিঃ) জাহাঙ্গীর আল- আমান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে গোলাপ কানন বাজার জ্যৈষ্ঠপুরা হইতে সরফভাটা রাঙ্গুনিয়া গুদামঘর সড়ক পূর্ব জ্যৈষ্ঠপুরা ফুতামুরা মাজারের পূর্ব পাশের রাস্তার উপর হইতে আসামীদদের আটক করা হয়েছে আটককৃত জনি দাশ (২১) উপজেলার পূর্ব শাকপুরা, জব্বার চেয়ারম্যানের বাড়ীর রতন দাশের ছেলে ও রানা সর্দ্দার (২০) একই এলাকার সর্দ্দার পাড়ার সুবল সর্দ্দারের ছেলে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃত আসামীদের হেফাজতে থাকা ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) রুজু করা হয়েছে।

