বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীততে ৫০ লিঃ চোরাই মদসহ মোঃ সুমন উদ্দিন (২৮) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত সুমন উপজেলার মধ্যম করলডেঙ্গা এলাকার রুকিয়ার বাপের বাড়ীর জাফর আহমদের ছেলে।
সোমবার (২৫মে) রাত ৭টার দিকে করলডেঙ্গার তৈয়বিয়া মাদ্রাসার পিছনে সুবেদার টিলার বাগান এলাকা থেকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০লিটার মদ উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুমন কান্তি দে সংগীয় ফোর্স সহ মোবাইল ডিউটিকালে উপজেলার করলডেঙ্গা এলাকার তৈয়বিয়া মাদ্রাসার পিছনে সুবেদার টিলা গাছ বাগানের ভিতর হতে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত মোঃ সুমন উদ্দিন (২৮) আটক করেন এবং তার দখল হতে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন,মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামির বিরুদ্ধে ইতিপূর্বে আরও ১০ টি মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।
মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

