বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৫১ পিচ ইয়াবাসহ মোঃ ইউনুচ প্রকাশ নান্টু চৌধুরী (৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানুনগোপাড়ার মোড় হতে আটক করা হয়। আটকৃত মোঃ ইউনুচ (৩৬) উপজেলার কানুগোপাড়ার খঞ্জপাড়া, কায়কোবাদ প্রফেসরের বাড়ির বাহাদুর চৌধুরীর ছেলে।
অভিযান পরিচালনাকারী থানার এসআই সুমন কুমার দে বলেন, সংগীয় ফোর্স সহ মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানুনগোপাড়া মোড়ের আনু বেকারীর সামনে থেকে মোঃ ইউনুচ প্রকাশ নান্টু চৌধুরীকে আটক করে তার হেফাযত থাকা ৫১পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃত মোঃ ইউনুচের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।








