বোয়ালখালীতে ৫ দিনে ধরে হদিস মিলছে না মোঃ এরশাদ ( ৩৮) নামের এক মুরগী ব্যবসায়ীর।
এ নিয়ে বৃহস্পতিবার (৫মার্চ)সকালে নিখোঁজ এরশাদের স্ত্রী এ্যানী আকতার বাদী হয়ে স্থানীয় বোয়ালখালী থানায় একটি জিডি দায়ের করেছেন। নিখোঁজ এরশাদ উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের আদুখাঁ বাড়ীর মোঃ ইছহাকের পুুুুত্র। সে ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক নিখোঁজের স্ত্রী এ্যানি আকতার জানান- গত ১ মার্চ রবিবার সকালে ডাক্তার দেখানোর কথা বলে চট্টগ্রামের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এরশাদ। কিন্তু দুপুরের পর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। রাতে ও তাকে ঘরে ফিরতে না দেখায় বিষয়টি অন্যান্য আত্নীয়-স্বজনকে জানানো হয় এবং সবাই মিলে গত ৩/৪ দিন ধরে অনেক খোজাঁখুজি করে ও কোন সন্ধান না পেয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছি। । উপজেলার বেঙ্গুরা বাজারে মুরগী ব্যবসা রয়েছে তার।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন নিখোঁজের পরিবারের পক্ষ হতে একটি জিডি দায়েরের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন এ নিয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

