Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে ৫ হাজার দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে চাউল বিতরণ

বোয়ালখালী প্রতিনিধিঃ  বোয়ালখালীতে মহামারী করোনা’র দ্বিতীয় ধাপে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠান “আমরিন এন্ড ব্রাদার্স” ও “মাওয়া গ্রুপ” এর যৌথ উদ্যোগে ৫ হাজার পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে মাওয়া বাগান থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ। বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও আমরিন এন্ড ব্রাদার্স গ্রুপ এর স্বত্বাধিকারী, আলহাজ্ব মোঃ মনছুর আলম পাপ্পী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে দেশ ও জনগণের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি।

আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাব। সকলে দোয়া করবেন, আমি এবং আমাদের পরিবার যেন আজীবন মানুষের সেবায় সর্বদা নিজেদের নিয়োজিত রাখতে পারি। এই মহামরী করোনার দ্বিতীয় ধাপে সকলে নিরাপদে বাসায় থাকুন, সতর্ক থাকুন, সু্স্থ থাকুন এবং মাস্ক পড়ুন।

তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃতাধীন সরকার হচ্ছে গরীব বান্ধব সরকার। বলার পূর্বেই বুঝতে পারেন সাধারণ মানুষের কোন সময়, কোন জিনিসের প্রয়োজন রয়েছে। আর তাই সময় মতোই সঠিকভাবে জনগণের চাহিদাপূরণ করেন। আওয়ামী লীগের নেতৃত্বে সততা ও নিষ্ঠার সাথে দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ার ফলে জাতিসংঘে আজ বিশ্ব নেতাদের প্রশংসা পাচ্ছে বাংলাদেশ।

এসম উপস্থিত ছিলেন-বিশিষ্ঠ সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা, আলহাজ্ব জাহাঙ্গীর আলম পারভেজ, বিশিষ্ট সমাজসেবক ও মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোহাম্মদ আলম ববি,ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ কামরুজ্জামান খাঁন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাহজাদা মিজান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য, আবছার খাঁন,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কাজী খসরু, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা, ইকবাল হোসেন জিকো, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মামুনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক, সেকান্দার নাঈম, পৌরসভা ছাত্রলীগ নেতা, মুন্না,পৌরসভা ছাত্রলীগ (০৬ নং ওয়ার্ড) এর আহ্বায়ক, মোঃ আসিফ, পৌরসভা ছাত্রলীগ নেতা, মোঃ রাফি,পৌরসভা ছাত্রলীগ (০৬ নং ওয়ার্ড) ছাত্রলীগ নেতা মোঃ সাকিব’সহ আরো উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা আরাফাত, মুজাহিদ, হাবীব, রিফাত, ইমন, কাইছার প্রমূখ।