বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীর ছন্দারিয়া খালে ভাসছে ৭ ফুট দৈর্ঘ মৃত ডলফিন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া খালের ১৩ নং রেলওয়ে ব্রিজ এলাকায় মরা ডলফিনটি ভাসতে দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় আবুল হোসেন জানান, গত ১৪ জুলাই দিবাগত রাত থেকে ডলফিনটি এ খালে ভাসছে। প্রায় ৭ ফিট দৈর্ঘ্যের ডলফিনটি আঘাতের কারণে মারা গেছে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা। ধারণা করা হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে হয়তো কর্ণফুলী নদী থেকে ডলফিনটি ছন্দারিয়া খালে ঢুকে পড়েছিল।
এ ব্যাপারে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান- বিষয়টি শুনেনি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

