নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীর পাহাড়ে হাতির আক্রমণে একজনের মৃত্যু

বুধবার ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল আলম (৫৭) উত্তর করলডেঙ্গার বাসিন্দা। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি কৃষি কাজ করতেন।

বোয়ালখালী থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, ভোরে করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে নিজের কৃষি জমিতে গিয়েছিলেন আলম। সেখানে হাতির আক্রমণে নিহত হন তিনি।

স্থানীয়রা জানিয়েছে, ওই পাহাড়ি এলাকার জমিতে বিভিন্ন সময়ে হাতির পাল নেমে আসে করলডেঙ্গা পাহাড় থেকে। সেখানে প্রায়ই কৃষি কাজ করার সময় অনেকে হাতির আক্রমণের শিকার হন।