বোয়ালখালীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
১৩ ডিসেম্বর দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের বড়ুয়ারটেকের পশ্চিম পাশে বৌদ্ধ পল্লীতে এ ঘটনা ঘটে।
এতে মূল্যবান জিনিষপত্রসহ আনুমানিক ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়- ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৩ টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদ্বয়ের পশ্চিম- উত্তর পাশ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই ৬ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বোয়ালখালী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলে আরো প্রায় ১০/১৫ টি বসতঘর এ অগ্নিকান্ডের ভয়াবহতা রক্ষা পায়। ক্ষতিগ্রস্থরা হলেন- সুকুমার বড়ুয়া, প্রদীপ বড়ুয়া,অদীপ বড়ুয়া,সুদীপ বড়ুয়া, শ্যামল বড়ুয়া,পুতুল বড়ুয়া। তবে অগ্নিকান্ডের প্রকৃত উৎস জানা যায়নি।
খবর পেয়ে ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সিঃ সহ সভাপতি মৃদুল বড়ুয়া,সহ-সভাপতি রাজবিহারী বড়ুয়া, সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক অধীর বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারে ২০কেজি চাউলসহ চিড়া, চিনি, মটর ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।








