নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ায় আনন্দ মিছিল

বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ ও আওতাধীন সকল শাখা মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ায় আনন্দ মিছিল করেছে তৃণমূল ছাত্রলীগের নেতৃবৃন্দ। ১৪ মার্চ শনিবার বিকালে বোয়ালখালী উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ১৩ মার্চ বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের।

এ ঘোষনায় তৃনমুল ছাত্রলীগের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পড়ে। আনন্দ মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ।

বোয়ালখালী আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে ছাত্র নেতা গিয়াস উদ্দিন সুমনের সভাপতিত্বে ছাত্র নেতা অনিক চৌধুরী বাসুর সঞ্চলনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা মোরশেদ আলম ইরফান, আমির হোসেন অভি, একরামুল হক মুন্না, ওমর ফারুক, মোহাম্মদ শাকিল , হামিদুল ইসলাম টিটু, আরমান তালুকদার, মোহাম্মদ তারেক, রেজাউল করিম তানভির, সুব্রত দেব দেবু,আবু তৈয়ব, মোহাম্মদ জুয়েল, মোস্তফা সাজ্জাদ, মো. ইছমাইল হাসান তপু, ফজলুল হক জুয়েল, তৌহিদুল ইসলাম রাসেল,শাহদাৎ হোসেন রিয়াজ, ফোরকান ওয়াইসি,ইমতিয়াজ, শাহেদুল করিম,ফজলুল হক জুয়েল, মো. রাসেল, মোহাম্মদ তানভির, তুষার, মাহমুদুল হাসান অপু, সৃজন দাশ প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব সৃষ্ঠির লক্ষে বোয়ালখালীর তৃনমুল ছাত্রলীগ ঐক্যবদ্ধ।