নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী জাতীয় হিন্দু মহাজোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,বোয়ালখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২০ডিসেম্বর,শুক্রবার সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় হিন্দু মহাজোট বোয়ালখালী শাখার আহবায়ক পলাশ মল্লিক এর সভাপতিত্বে সম্মেলনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক করেন মেধসমুনি আশ্রমের অধ্যক্ষ বুলবুলানন্দ মহারাজ, উদ্বোধন করেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ইউ,এ, ই শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক রুপেশ দাশ, প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট দানশীল পংকজ দেওয়ানজী, প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব, এ্যাড,গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নিবার্হি সভাপতি, এ্যাড, দ্বিনবন্ধু রায়, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক, সুব্রত কুমার দাস,জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি, কিশোর কুমার বর্মন, জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সভাপতি, অধ্যক্ষ সুজিত ঘোষ, জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক, রিপম দাশ শেখর, জাতীয় হিন্দু মহাজোট ঢাকা দক্ষিনের সাধারন সম্পাদক শ্যামল ঘোষ প্রমুখ।

পরে সভাপতি পদে পলাশ মল্লিককে ও সাঃ সম্পাদক পদে সুমন দে নির্বাচিত করে ১০১ জন বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।