নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী থানার উদ্যোগে সাংসদ মোছলেম উদ্দিনসহ করোনা আক্রান্তদের রোগমুক্তির দোয়া

বোয়ালখালী প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদসহ আক্রান্তদের রোগমুক্তির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে থানা পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে চিকিৎসাধীন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ,সাংসদের পরিবারবর্গ, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান, থানার সেকেন্ড অফিসার তাজ উদ্দিন সহ থানার পুলিশ সদস্য,সরকারী কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার সকল আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ ও পরিবারের অন্যান্য সদস্য,উপজেলার সকল কর্মকর্তা-কমর্চারি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মাহফিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সকলের আত্মার শান্তি কামনা এবং চিকিৎসাধীন সকলের আশু সুস্থতা কামনা করা হয়। এ সময় চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মী, সামরিক-বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ করোনাসৃষ্ট সংকট জয়ে নিয়োজিত সম্মুখযোদ্ধাদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,থানার অফিসার ইনচার্জ আবদুল করিম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী,সাইদুর রহমান খোকা,হাজী নাছের আলী, আরিফুল ইসলাম রুবেল সহ থানার পুলিশ সদস্যবৃন্দ।