নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী থানার প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপন

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী থানার উদ্যোগে জনসচেতনমুলক করোনা ভাইরাস ঠেকাতে থানার প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৮মে) সকালে থানার প্রবেশ পথে জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম এর সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম জীবানু নাশক স্প্রে চেম্বার উদ্ভোধন করেন। এর মাধ্যমে থানায় আগত সেবাগ্রহীতাদের পোশাকসহ শরীরে বাহ্যিকভাবে বহনকৃত জীবাণু অনেকাংশে ধ্বংস করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সাব-ইন্সপেক্টর তাজ উদ্দিন, এসআই জাহাঙ্গীর আল আমান, এসআই আরিফুর রহমান, এসআই আব্দুল কুদ্দুস, এএসআই পেয়ার উদ্দিন, এএসআই আনিসুজ্জামান, এএসআই রতন কুমার মল্লিক ও ফোর্স।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, এরমধ্যে যে প্রবেশ করবে তার শরীরের মধ্যে সয়ংক্রিয় ভাবে জীবাণুনাশক স্প্রে হবে, তখন সে জীবাণু মুক্ত হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে এ জীবাণুনাশক স্প্রে চেম্বার পুলিশ সদস্য সহ থানায় আগত সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।