বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে নতুন করে ৩০ বছর বয়সী এক যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তি উপজেলার পোপাদিয়া ইউনিয়ন এর সৈয়দপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান।
শনিবার (১৬ মে) দুপুর ১১.৩০ ঘটিকায় সর্বশেষ কোভিড-১৯ টেস্ট রেজাল্ট পজিটিভ হলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান এবং সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন টিম ঘটনাস্থলে গিয়ে জনৈক যুবকে হোম আইসোলেসনে থাকার নির্দেশ দেন।
উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং সেনাবাহিনীর একটি বিশেষ টিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান বলেন,রোগীর বর্তমান স্বাস্থ্যগত অবস্থা ভালো থাকায় তাকে বাড়ীতে হোম আইসোলেশন এ থেকে চিকিৎসক দের পরামর্শে চিকিৎসা নিতে অনুরোধ করা হয় এবং সার্বক্ষনিক উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রাখতে বলা হয়।








