বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর মোঃ সোলাইমান বাবুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ কার্যক্রমে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত বাবুল পৌরভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর। স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গল বার (২ জুন) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য পাঠানো প্রধানমন্ত্রীর মানবিক সহয়তার টাকা কাউন্সিলর নিজের মোবাইলে ও দুইজন আর্থিক স্বচ্ছল ব্যক্তিসহ তালিকায় নাম থাকায় অবাক হয়ে উঠে স্থানীয়রা।
এ অভিযোগে তদন্তে সত্যতা পাওয়ায় সাময়িক ভাবে বরাখাস্ত করেন পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলাইমান বাবুল সহ দেশের ১১জন জনপ্রতিনিধিকে।








