নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ড আবদুল আজিম টেবিল ল্যাম্প প্রতিকে ব্যাপক সাড়া

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুল আজিম এর টেবিল ল্যাম্প প্রতিকে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পেয়ে উচ্ছাসিত হয়ে গনসংযোগ করছেন এই প্রার্থী।

তিনি কাউন্সলর হিসেবে প্রথম বারের মত প্রার্থী হয়েছেন তবে তিনি দীর্ঘদিন ওয়ার্ডের মেম্বার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌরসভা (সিলেক্টেট) কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। শুক্রবার সকাল তিনি গ্রামে গ্রামে গনসংযোগ করেন।

তিনি বলেন, কাউন্সলর নির্বাচিত হলে ওয়ার্ডের সমস্যা সমাধানসহ উন্নয়ন মুলক কর্মকান্ড করে মডেল ওয়ার্ড গঠন করবেন। ওয়ার্ডের জনগন আমাকে বার বার নির্বাচিত করে আসছেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আমি এবার ও নিবার্চিত হব ইনশাল্লাহ, জনগণের সুবিধা ও কল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য।

এলাকার বাসিন্দারা আমাকে যে সহযোগীতা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ। গনসংযোগকালে তিনি আরো বলেন, আমি আমার ওয়ার্ডকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে মেলাতে চাই।ওয়ার্ডের উন্নত ও অনুন্নত এলাকার মধ্যে বিদ্যমান যে বৈষম্য রয়েছে তা দূর করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, সমন্বিত উন্নয়নের উদ্যোগ নেবো।

ভোটাররা বলেন, আবদুল আজিম দীর্ঘদিন জনপ্রতিনিধির দায়িত্ব নিষ্টা ও সততার সহিদ পালন করেছেন এলাকায় উনার জনপ্রিয়তা রয়েছে। আমরা আবদুল আজিম কে টেবিল ল্যাম্প মার্কায় ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে এলাকার উন্নয়ন করে নিতে পারবো তাই তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেও জানান ভোটাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here