সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ইদ্রিচ আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
সিপ্লাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এর আগে ঋণখেলাপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে জেলা পর্যায়ে আপিলে বর্তমান মেয়র আবুল কালাম আবু ও তার ছোট ভাই ইদ্রিচ আলমের প্রার্থীতা বাতিল হয়। ফলে মেয়র পদে একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. জহুরুল ইসলাম জহুর।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, এ সংক্রান্ত অফিসিয়াল কোন কাগজপত্র আমরা এখনো হাতে পায়নি। নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে আমরা যোগাযোগ করছি।
ইদ্রিচ আলম জানান, প্রার্থিতা ফিরে পেতে ২৪ মার্চ উচ্চ আদালতে আপিল করা হয়। আজ বুধবার উচ্চ আদালত মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তাই এ নির্বাচনে কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণার আইনগত কোন ভিত্তি নেই।
তফসিল অনুযায়ী বোয়ালখালী পৌরসভা নির্বাচন ১১ এপ্রিল।








