নিউজটি শেয়ার করুন

শনিবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু বোয়ালখালী পৌরসভা নির্বাচনে

শনিবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু বোয়ালখালী পৌরসভা নির্বাচনে

সিপ্লাস প্রতিবেদক: বোয়ালখালী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ালখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুন নাহার এই তথ্য জানিয়েছেন।

রিটার্নিং অফিসার নাজমুন নাহার বলেন, বোয়ালখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা হতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে রোববার (১৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা হতে সোমবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে। সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here