Site icon CPLUSBD.COM

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ১ শত দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি: করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় ১ শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ । বুধবার (২০মে) সকালে প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী পৌর প্যানেল মেয়র জোবাইদা বেগম, সৈয়দ নজরুল ইসলাম,এস এম নঈম উদ্দিন প্রমূখ। নেতৃবৃন্দ এ সময় সবাইকে আতন্কিত না হয়ে সতর্কতার সাথে এ পরিস্হিতি মোকাবেলার আহবান জানান।