বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজাদীর বোয়ালখালী প্রতিনিধি এস,এম মনজুর আলমের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপর ৩ টায় বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীল শাহাজাদা সৈয়্যদ আহমদুল হক মাইজভান্ডারী।
এসময় রোগমুক্তির জন্য আল্লাহর সাহায্য কামনা ও ধৈর্য ধারণের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে এস.এম মনজুর আলম সুস্থ হয়ে যাতে সহকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের দাতা সদস্য হাজী নাছের আলী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার সম্পাদক এস. এম নঈম উদ্দীন, বনি হাসান চক্ষু হাসপাতালের পরিচালক এম এ তালেব, ব্যবসায়ী নুরুল ইসলাম, ভেনাস চক্ষু হাসপাতালের শহিদুল ইসলাম, শাহা আলম বাবলু, খোরশেদ আলম প্রমুখ।
তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার রোগমুক্তিতে সকলের কাছে দোয়া চেয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।








