নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালন

বোয়ালখালী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাব উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) বোয়ালখালী প্রেসক্লাব চত্বরে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক ইসলাম মানিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম।

বক্তব্যদেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী, অধীর বড়ুয়া, সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবত্তী, প্রচার সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সদস্য এমরান চৌধুরী, শাহ আলম বাবলু, মোঃ খোরশেদ আলম বাবলু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here