Site icon CPLUSBD.COM

বোয়ালখালী ফুটবল একাডেমির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধিঃ ফুটবলের উন্নয়নে একাডেমির কোনও বিকল্প নেই। বোয়ালখালী ফুটবলপ্রেমীদের একটি একাডেমির দাবি অনেক দিনের স্বপ্ন পূরণের লক্ষে যাত্রা শুরু হল একাডেমীর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বোয়ালখালী ফুটবল একাডেমির দ্বি বার্ষিক সম্মেলন
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার তৌহিদুল আলম ও একাডেমি কোচ আবুল হাশেম মতি
প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পরিচালক জহুরুল ইসলাম জহুর, এ এস এম সাইফুদ্দীন ,সিজেকেএস এর কাউন্সিলর কাজী জসীম উদ্দীন,-সিডিএফএ এর কাউন্সিলর হেলাল উদ্দীন টিপু, কাউন্সিলর কামরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়াউর রহমান জিয়া
অনুষ্ঠানে বক্তব্যরা বলেন,একাডেমিতে সুযোগ পাওয়া বেশির ভাগ ছেলেই উঠে এসেছে জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে। বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ওদের চোখে।একটি দেশের ফুটবল উন্নয়নে একাডেমীর কোন বিকল্প নেই। দেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করার নেশায়। শুরু করে দিয়েছেন স্বপ্ন বোনা একাডেমি। ১৬ কোটি মানুষের দেশ হিসেবে বাংলাদেশ হতে পারে ফুটবলে বিনিয়োগের সবচেয়ে বড় জায়গা। সে কারণে ফুটবল উন্নয়নের জন্য সরকারের সহায়তা কামনা করেন।
পরে ২য় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে এ এস এম সাইফুদ্দীনকে সভাপতি ও আবুল হাসেম মতিকে সাধারন সম্পাদক করে ১৫ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মো:কামরুজ্জমান, সহ-সভাপতি:কাজী মো:জসিন উদ্দিন , সহ-সভাপতি: মো: আবু আকতার, সহ-সভাপতি:হাফিজুর রহমান খোকন, যুগ্ন সাধারন সম্পাদক :মো:তৌহিদুল আলম(তৌহিদ) , সাংগঠনিক সম্পাদক :মো:জিয়াউর রহমান, অর্থ সম্পাদক:মো: মুনিম জিন্নুরাইন, ক্রীড়া সম্পাদক:মো:শামসুল আলম, নিবার্হী সদস্য:সুজন পুরুহিত দেবু, নিবার্হী সদস্য:মো’ সাজ্জাদ হোসেন, নিবার্হী সদস্য:মো: শফিউল ইসলাম রিপন, নিবার্হী সদস্য: শফিউল করিম, নিবার্হী সদস্য:মো: এবাদুল হক কেলভিন প্রমূখ।