নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীর শাকপুরাতে নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রার কার্যালয় উদ্বোধন

বোয়ালখালী উপজেলার শাকপুরাতে নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রার কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার( ২২ ফেব্রুয়ারি) বিকেলে কাজী মোঃ আবদুল খালেক আল কাদেরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ।

এ সময় প্রধান অতিথি ছিলেন, পীরে ত্বরিকত আল্লামা নুর মোহাম্মদ মোজাদ্দেদী, বিশেষ অতিথি ছিলেন,মাওলানা আবদুল নবী আলকাদেরী,মাওলানা এহসান উল্লাহ কাদেরী,সাংবাদিক কাজী এম,এস এমরান কাদেরী,সাংবাদিক আবদুল হাকিম রানা,মোঃ আবুল মোকারম,মোঃ মোশারফ হোসেন,শহিদুল ইসলাম,আবদুল মান্নান,আবদুল মোতালেব মাইজভান্ডারী,আবুল হোসেন,আবদুল হাসেম,কাজী কামাল উদ্দিন,মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।