নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্টাফদের প্রতিরক্ষা সরঞ্জাম বিতরন

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানী সম্পদ দপ্তরের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সদের জন্য ২৫ সেট পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে ।

সোমবার (২৩মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সদের জন্য ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান , উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান জানান , উপজেলা প্রানী সম্পদ দপ্তরের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ২৫ জন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সদের জন্য ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান করা হয়েছে।

আরো ২০ জন নার্স , ২ জন ওয়ার্ডবয় সহ ৩১ জনের জন্য এসব সরঞ্জাম প্রয়োজন ।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন জানান, আমাদের উপজেলা প্রানী সম্পদ দপ্তরে সংরক্ষিত ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ২৫ জন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সদের কাছে প্রদান করা হয়েছে । পর্যাপ্ত বরাদ্ধ পাওয়া গেলে সকল নার্স ,ওয়ার্ডবয়কে সরবরাহ করা হবে