নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্বাশার আলোর অক্সিজেন প্রদান

বোয়ালখালী প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে বোয়ালখালীবাসির পাশে থেকে সর্বদা সেবা করে যাচ্ছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।

তাঁর পরামর্শে ও তত্বাবধানে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামাজিক সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলার উদ্যোগে সংগঠনের শুভাখাংকি মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরীর অর্থায়নে অক্সিজেন প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, মহিলা ভাইচ চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামীলীগ নেতা আবছার হিরা, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, ডা. তাপস কান্তি মজুমদার,সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ প্রমুখ।