নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী পালিত

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী হাজী মোঃ নুরুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলের মাধ্যমে ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রতিষ্ঠাতা মরহুম হাজী নুরুল হক সওঃ মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও কবর জেয়ারত, নিজ বাসভবনে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয়।
কলেজ অধ্যক্ষ কাইচারুল হকের নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন,সহকারি অধ্যাপক কুমকুম বড়ুয়া, প্রভাষক লিয়াকত আলী চৌধুরী, অলক কুমার দত্ত, কৃষ্ণ কুমার দে, ক্ষান্তি পাল শ্রমন, প্রদশর্ক মোজাম্মেল হক চৌধুরী, আবদুল শুক্কুর রানা,জয়নাল আবেদীন, ছগীর আহমদ, ইয়াছিন চৌধুরী, সাহেদুল ইসলামসহ ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, শিক্ষাক্ষেত্রে তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অবদানের কারনে এই এলাকায় শিক্ষার যে আলো ছড়াচ্ছে তা কেউ ভূলবেনা। তিনি আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজের মসজিদের ইমাম রিদুয়ান হোসেন