নিউজটি শেয়ার করুন

ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বোয়ালখালী প্রতিনিধিঃ দে‌শের দু-সম‌য়ে অসহায় মানু‌ষের পা‌শে এ‌সে দাড়া‌লেন বিশিষ্ট দানবীর হাজী মোহাম্মদ জানে আলম। তিনি ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন ।

শুক্রবার ( ৩০ এ‌প্রিল) সকালে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

দেশের এই ক্রান্তিলগ্নে যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্যমত সহায়তার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন , পুরো দেশ আজ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ স্তব্ধ হয়ে গেছে।

গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি৷ করোনা ভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাই নিজ ঘরে অবস্থান করুন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম। দুর্যোগের সময়ও আপনাদের পাশে থাকবো। করোনা বৈশ্বিক ব্যাপার। এ সমস্যা মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দৃঢ়টার সাথ কাজ করে যাচ্ছেন।

বিশিষ্ট দানবীর হাজী মোহাম্মদ জানে আলম বলেন, দেশের অসহায়, গরীব দুঃস্থ মানুষ দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার।

এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ নিজ এলাকার অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।

বিশিষ্ট দানবীর হাজি মোহাম্মদ জানে আলম এর সভাপতিত্বে ও পীরে কামেল হযরত আলহাজ্ব নুর মোহাম্মদ (মাঃ জিঃ) মোনাজাত পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুল, আবদুর রউফ, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক হাজি নুর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক অনুপ দাশ, চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নঈম মোঃ ইব্রাহীম চৌধুরী, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি এম, রুস্তম আলী, হাজি মোঃ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবদুল মান্নান রানা, আলহাজ্ব জাকের হোসেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, নুরুল আলম নুরু, শাকপুরা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাজি মোঃ মোজাহের আলম, সজল কান্তি চৌধুরী, হাজি মোঃ তৈয়ব, হাজি মাহাবুব আলম, হাজি শাহাজাহান, জালাল উদ্দিন ডালিম, হাজি শওকত আলম, শাহানুর আলম, জাহেদুল ইসলাম জয়, এস,এম কানু সেন, প্রমূখ।