ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে দেড় কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের কাতার আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফটিকছড়ি সমিতির সভাপতি আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া এই কর্মসূচির উদ্যোক্তা।
বৃহস্পতিবার উপজেলার জাহানপুর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট-সমিতিরহাট সড়কে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন- বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আবু আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জিন্নাত আলী, সাবেক ছাত্রনেতা সাহেদুল আলম সাহেদ,আনোয়ার জাহেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহ আলম, আবছার তালুকদার, শফিউল আজম, আব্দুল হক বাবুল মেম্বার, ফজলুর রহমান, সিরাজুল হক,রাশেদুল হাসান,মাহাবুল আলম,নুরুদ্দিন, হোসেন,মুস্তাফিজুর রহমান প্রমুখ।
কর্মসূচীর উদ্যোক্তা প্রবাসী জিয়া উদ্দিন জিয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন ও পরিচর্যার কোন বিকল্প নেই। ছোটবেলায় যেসব বৈচিত্র্যপূর্ণ গাছপালা আর ফুল, পাখি দেখে বড় হয়েছি, সেসব আজ বিলীন হতে চলেছে। পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী আজ আওয়াজ উঠেছে বেশি করে গাছ লাগানোর। তিনি আরো বলেন, সে দায়বদ্ধতা থেকে এ সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ ও ঔষধি গাছ রোপনের উদ্যোগ নিয়েছি। আমার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার এলাকার যুব ও তরুণ সমাজ এগিয়ে এসেছে। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।








