Site icon CPLUSBD.COM

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার পাইকগাছা উপজেলায় ছালাম গাজী (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তায় দুর্বৃত্তরা ছালাম গাজীকে কুপিয়ে হত্যা করে।

তবে কে বা কারা রাতে ছালাম গাজীকে কুপিয়ে হত্যা করে মরদেহ গজালিয়া গ্রামের একটি রাস্তার ওপর ফেলে রেখে যায়। ছালাম গাজীর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে।