নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ী সুভাষ দত্ত আর নেই

ব্যবসায়ী সুভাষ দত্ত আর নেই

সিপ্লাস ডেস্ক: চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক অজয় দত্তের পিতা চাক্তাই-খাতুনগঞ্জের প্রবীণ ব্যবসায়ী সুভাষ দত্ত (৭৩) আজ ১৯ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ২টা ৩৩ মিনিটে নগরীর আন্দরকিল্লাস্থ বাসভবনে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে আনোয়ারা উপজেলার ঝিওরী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, কাউন্সিলর হাজী নুরুল হক, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, মানবকল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার, সভাপতি শিমুল নন্দী, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, চাক্তাই শিল্প ও বণিক সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কান্তি দাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী, বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম’র সভাপতি শিবু প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, মাসিক জ্যোতির্ময় পরিচালনা পর্ষদ, চট্টগ্রাম রাইচ মিল মালিক সমিতি, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতি, গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী, চাক্তাই লোকনাথ সেবা সংঘ, রামনাথপাড়া শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here