চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নাথ পাড়ার বৈকুণ্ঠ নাথের পুত্র গত ৬ মার্চ রাত ২ টার দিকে দোহাজারী ফুলতলা নিজ মুদির দোকান বন্ধ করে বাড়ীর যাওয়ার সময় শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পিছনে পূর্ব থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা মারাত্মক ভাবে আঘাত করে, অনুমানিক রাতে ৪টার দিকে স্বপন নাথের চিকিৎকার শুনে দোহাজারী হাসপাতালের নিয়ে আসলে চিকিৎক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে চমকে প্রেরণ করে পরে বেসরকারি রয়েল হাসপাতালের চিকিৎসারত অবস্থায় গত ৮ মার্চ মৃত্যু হয়।
সোমবার ৯ মার্চ দুপুরে নাথপাড়া শশ্মানের দোহাজারী তদন্ত কেন্দ্রর এসআই জাকিরের উপস্থিতিতে দাহ সম্পন্ন হয়।
এই সময়ে চন্দনাইশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান সাধারণ সম্পাদক বিষ্ণু যশা বাংলাদেশ পূজা উযাপন পরিষদের বলরাম চক্রবর্তী দোহাজারী ব্যবসায়ী নেতা লোকমান হাকিম বলেন, স্বপন নাথকে যারা নিম্মভাবে খুন করেছে তাদের খুজে বের করে দ্রুত বিচারের আওয়তায় আনার দাবী জানান।
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি দেবন বলে জানান।
স্বপন নাথের মা বোন বলেন, স্বপন সহজ সরল ছিল তার কোন শ্রুতি থাকতে পারেনা কেন কি জন্য হত্যা করা হয়েছে তা জানেনা। যারা খুন করেছে তাদের খুজে বের করে ফাঁসির দাবী জানান।
দোহাজারী তদন্ত কেন্দ্রেয় এসআই জাকির বলেন,বিষয়টি জানার পর তারা অপরাধীদের ধরতে কাজ করছে, এখনো পর্যন্ত কোন রকম মামলা স্বপনের পরিবারের পক্ষ থেকে করা হয়নি। তবে প্রশাসন বসে নেয়। যারা খুনের সাথে জড়িত দ্রুত তাদের খুজে বের করে আইনের আওয়তায় আনা হবে।
এই সময় স্থানীরা খুনিদের দ্রুতগ্রেপ্তার করে বিচারের দাবী জানান।








