নিউজটি শেয়ার করুন

ব্যর্থতার আঙুল উঠছে কোহলির দিকেই!

সিপ্লাস ডেস্ক: সেই যে ২০১৬ সালে ফাইনাল খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এরপর আইপিএল যেন বিরাট কোহলির দলটির জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্ন। সেবারের পর থেকে এ নিয়ে চারটি আইপিএলের দুটিতে এবি ডি ভিলিয়ার্স-কোহলির দল শেষ করেছে পয়েন্ট তালিকার তলানিতে (২০১৭ ও ২০১৯), মাঝে ২০১৮ সালে শেষ করেছে ষষ্ঠ হয়ে।

আর এবার কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে, রানরেটে এগিয়ে থেকে প্লে-অফে উঠেছিল বটে, কিন্তু কাল সেই প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু।

হারের পর কাল কোহলিকে (বাঁয়ে) সান্ত্বনা জানাচ্ছেন সানরাইজার্সের উইলিয়ামসনছবি: বিসিসিআই

হারের পর থেকেই কোহলির অধিনায়কত্ব নিয়ে উঠে গেছে প্রশ্ন। উঠবে নাই–বা কেন? ২০১৩ সালে দলটার অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি, এরপর থেকে আট মৌসুমে এ নিয়ে মাত্র তিনবার প্লে-অফে খেলতে পেরেছে বেঙ্গালুরু।

কাল বেঙ্গালুরুর বিদায়ের পর তাই ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর বলেছেন, বেঙ্গালুরুর উচিত কোহলির বাইরে অন্য কাউকে অধিনায়কত্বের জন্য বিবেচনা করা। গম্ভীরের সঙ্গে একমত আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকারও।

৫,৬, ৭, ৮—কালকের হারটা বেঙ্গালুরুকে এই সংখ্যাগুলোর সামনে দাঁড় করিয়ে দিয়েছে বটে। কালকের হারটি এবার আইপিএলে কোহলিদের টানা পঞ্চম, কোহলিরা ম্যাচটা হেরেছেন ৬ উইকেটে। তা নিয়ে এবারের আইপিএলে তাঁদের পারফরম্যান্সটা দাঁড়াল এই—৭ জয়ের বিপরীতে হার ৮টি!

কালকের হার হয়তো বেঙ্গালুরুর ব্যাটিংয়ের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবি ডি ভিলিয়ার্সের ৫১ রানের সৌজন্যে আগে ব্যাট করা বেঙ্গালুরু করতে পেরেছে মাত্র ১৩১ রান, কেন উইলিয়ামসনের ফিফটিতে লক্ষ্যটা ৬ উইকেট

আরেকবার ব্যর্থতায় বেঙ্গালুরুর বিদায়ের পর তাই কোহলির দিকেই আঙুল তুলছেন অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে দুবার আইপিএল জেতানো গম্ভীর।

তিনি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকলে অধিনায়ক বদলাতেন কি না—ক্রিকইনফোতে কাল ম্যাচের পর এমন প্রশ্নে গম্ভীরের উত্তর, ‘১০০%! কারণ এখানে সমস্যাটা জবাবদিহিতে। টুর্নামেন্টে (কোহলির অধিনায়কত্বে) আট বছর হয়ে গেল কোনো শিরোপা জেতেনি বেঙ্গালুরু। আট বছর অনেক লম্বা সময়। আমাকে বলুন, আর কোন অধিনায়ক…অধিনায়ক বাদ দিন, কোন খেলোয়াড় আট বছর শিরোপা না জিতে থাকার পরও এভাবে চালিয়ে যেতে পারত! তাই এখানে জবাবদিহি থাকতে হবে। একজন অধিনায়ককে জবাবদিহি করতে হবে।’

কোহলির নিজে থেকেই ব্যর্থতার দায় নেওয়া উচিত বলে মনে হচ্ছে গম্ভীরের, ‘এটা শুধু এক বছরের ব্যাপার নয়। শুধু এই হারের ব্যাপার নয়। বিরাট কোহলির সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু কোনো একটা সময়ে ওর উচিত হাত উঁচিয়ে বলা “হ্যাঁ, আমিই দায়ী। আমারই জবাবদিহি করতে হবে”।’

সে প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণও টেনে এনেছেন গম্ভীর, ‘আট বছর অনেক লম্বা সময়! অশ্বিনের সঙ্গে কী হয়েছে দেখুন। (কিংস ইলেভেন পাঞ্জাবে) দুই বছর অধিনায়ক ছিল, শিরোপা জেতাতে পারেনি, তাই ওকে সরিয়ে দেওয়া হয়েছে।’