সিপ্লাস প্রতিবেদক: আলোচিত ব্যাংকার মোর্শেদ হত্যা মামলায় আটক আসামি আরাফাতের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করে।
রিমান্ডের বিষয়টি সিপ্লাসকে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান।
আত্মহত্যাকারী ব্যাংকার মোর্শেদ চৌধুরী হত্যা মামলায় গত ২৭ এপ্রিল আরাফাতকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
এজাহারের বাইরে পুলিশ আরাফাত কে আটক করেছিলো। তবে এখনো এজাহারের আসামীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
উল্লেখ্য ব্যাংকার মোরশেদ আত্মহত্যার প্ররোচনা মামলায় বাকি আসামিরাও হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন। বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের মামলার সাথে তাদের মামলায় একই দিনে হাইকোর্টের জামিনের জন্য তালিকাভুক্ত ছিল কিন্তু আদালত এইসব জামিন আবেদন তালিকা থেকে বাতিল করে দেন ।
আদালত সূত্রে জানা গেছে, কিভাবে এই জামিন আবেদন তালিকায় আসলো বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে কারণ মহামারীর এই সময়ে হাইকোর্টে আগাম জামিন মঞ্জুরের সব আবেদন বন্ধ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।








