চন্দনাইশ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে ব্যরিষ্টার ইমতিয়াজ উদ্দীন আহমদ আসিফ’র সার্বিক সহযোগিতায় চট্রগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক এলাকার তৃণমূল কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে উক্ত অনুষ্ঠান শুরু হয়ে দোহাজারি আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ এর সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামিলীগ এর কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি সদস্য এবং বঙ্গবন্ধু হত্যা মামলার সহকারী এটর্নি জেনারেল ব্যারিষ্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও চট্রগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ।
এতে আরো উপস্থিত ছিলেন দোহাজারী ইউনিয়নের আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুল শুক্কুর, দোহাজারি ইউনিয়নের আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক বশীর উদ্দীন খান মুরাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সম্মানিত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু।
সাবেক থানা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম, ত্রান ও সমাজ কল্যাণ সদস্য এডভোকেট আবু ছালেহ, আইন কলেজর সাবেক ভিপি এডভোকেট নজরুল ইসলাম, আইন কলেজর সাবেক এজিএস আজিজুল হক ভুইয়া, নিক্সন বড়ুয়া, যুবসমাজের আইকন- নাজিম উদ্দীন, সাজ্জাদ হোসেন তোহা, কামরুজ্জামান রিটন, মফিজ উদ্দিন, বরাত হোসেন বাবু, শকোয়াত চৌধুরী, তাওসিফ আবিদ ও চন্দনাইশ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

