নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে দন্ত চিকিৎসকের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার ভোরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সৈয়দ শাহনেওয়াজ (৫৫) নামে এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রবিবার(২১জুন) ভোর পাঁচটার দিকে চিকিসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার বাসিন্দা।

জানা গেছে, শনিবার বিকেলে হঠাৎ করে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় শাহনেওয়াজের। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভোররাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ভোর পাঁচটার দিকে মারা যান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপসর্স থাকায় করোনাভাইরাস নমুনা নেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন পরীক্ষা করাবেন না জানিয়ে মরদেহ নিয়ে চলে গেছেন।